Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

পিরিয়ড হলে ছাত্রীদের ছুটি দিবে বিশ্ববিদ্যালয়

admin • 14 Jan 2023, 09:49 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পিরিয়ড হলে ছাত্রীদের ছুটি দিবে বিশ্ববিদ্যালয়

ঋতুকালীন ছুটি পাবেন ছাত্রীরা। ভারতে প্রথম কোনো বিশ্ববিদ্যালয় এমন ঘোষণা দিল। কেরালার কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এ সিদ্ধান্ত নিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের 

প্রত্যেক ঋতুমতী মহিলা মাসের নির্দিষ্ট একটা সময় কষ্টের মধ্যে কাটান। অনেকেরই পেটে অসহ্য যন্ত্রণা হয়। কখনও কখনও রক্তক্ষরণ এতটাই বেশি হয় যে সেভাবে কোনো কাজকর্মই করা যায় না। সেখানে যাতায়াত, ক্লাস করা অনেক বেশি যন্ত্রণাদায়ক। এদিকে গুরুত্বপূর্ণ ক্লাস থাকলে বাধ্য হয়ে সেই সময়েই কলেজে যেতে হয় ছাত্রীদের। সেই বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেরালার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

 

ঋতুকালীন ছুটির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন আবেদন জমা দেয়। সেই আবেদনের প্রেক্ষিতেই ছুটির দাবি মঞ্জুর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

পিরিয়ড লিভের অধীনে ছাত্রদের তুলনায় প্রতি সেমেস্টারে ২% অতিরিক্ত ছুটি পাবেন ছাত্রীরা। পিরিয়ড লিভের জন্য আলাদা করে কোনো মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হবে না। শুধুমাত্র একটি ছুটির আবেদনপত্র জমা দিলেই হবে। 

 

বিশ্বজুড়ে বহু কর্পোরেট সংস্থাতেই নারীদের 'পিরিয়ড লিভ' দেওয়া হয়। তবে স্কুল-কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সেই নজির কম।

সুত্র: হিন্দুস্তান টাইমস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।