Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জাতীয়

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম তাসখন্দের ইউ‌নিভা‌র্সি‌টি অব ওয়ার্ল্ড ই‌কো‌নো‌মি অ্যান্ড ডি‌প্লো‌মে‌সির বাণিজ্য অনুষদ হতে এক্সটারনাল রিসার্চার হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। শ‌নিবার (১৭ জুন) তাসখ‌ন্দের বাংলা‌দেশ দূতাবাস এক বার্তায় বিষয়টি জানিয়েছে।

দূতাবাস জানায়, পিএইচডি ডিগ্রি অর্জন করা রাষ্ট্রদূতের গ‌বেষণার বিষয় ছিল- ফ্যাক্টরস অ্যাপেং‌টিং দ্য এডোপশন অব টেক‌নোল‌জি-ড্রাইভ ইন্টারন্যাশনাল ট্রেড : এ‌শিয়া কন‌টেক্সট। গবেষণার বিষয়ে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনা শেষে বৈজ্ঞানিক কাউন্সিলে ১০ জন সদস্যই গোপন ব্যালটে সর্বসম্মতভাবে তার পিএইচডি ডিগ্রি প্রদানের পক্ষে ভোট দেন।

ইউ‌নিভা‌র্সি‌টি অব ওয়ার্ল্ড ই‌কো‌নো‌মি অ্যান্ড ডি‌প্লো‌মে‌সিরর রেক্টর এবং উজবেকিস্তান পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাদিক সাফায়েভ, ভাইস রেক্টরগণ, উক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ এ অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ গবেষণার বিষয়বস্তু উপস্থাপনের সময় বৈজ্ঞানিক কাউন্সিলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ভারত, মালয়েশিয়া ও উজবেকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীর আলমের ৬টি আর্টিকেল ও ২ টি কনফারেন্স পেপার প্রকাশিত হয়।

বাংলাদেশ, উজবেকিস্তান, কানাডা, চীন, মালয়েশিয়াসহ অন্যান্য দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ তার থিসিসের বিষয়ে রিভিউ প্রদান করেন।

রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম বিসিএস প্রশাসন ক্যাডারের অষ্টম ব্যাচের একজন কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।