Thursday, 3 September 2026
শিরোনাম
প্রবাস

পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন

admin • 29 Jan 2024, 12:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন

আমাদের প্রতিদিনের জীবনে সোশ্যাল মিডিয়া অ্যাপের ব্যবহার যেমন বাড়ছে। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপুর্ণ এপস এর ব্যবহার। দেখা যায় এক এক অ্যাপের পাসওয়ার্ডের ধরণ ভিন্ন ভিন্ন হয়। আবার বিভিন্ন একাউন্টে একই ধরণের পাসওয়ার্ড থাকাটাও নিরাপদ কোন বিষয় নয়।

 

একারণে এতো অ্যাকাউন্টের ভিড়ে সব পাসওয়ার্ড মনে রাখাও দুরূহ। চাইলে সোশ্যাল মিডিয়া অ্যাপস ও জিমেইলের পাসওয়ার্ড সেভ করে রাখা সম্ভব। যদি কাজের চাপে সোশ্যাল মিডিয়া অ্যাপ, ব্যাংকিং অ্যাপ বা অনলাইন ই-কমার্স সাইটের পাসওয়ার্ড মনে না থাকে, তাহলে দুশ্চিন্তা কিছু নেই।

 

প্রথমে স্মার্টফোনের সেটিংস অংশে যেতে হবে। ওখানে গুগল অপশন থাকবে। ওখানে ক্লিক করতে হবে। নতুন স্ক্রিন খুলবে, যেখানে ‘অটো ফিল’ অপশনে ক্লিক করতে হবে।

 

প্রথম অপশনে আসবে অটো ফিল উইথ গুগল। ওখানে ক্লিক করলেই সামনে আসবে গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশন, অর্থাৎ পাসওয়ার্ড ম্যানেজার আসবে।

 

ওই অংশে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়া থাকে। ক্লিক করে যেসব অ্যাপের পাসওয়ার্ড জানতে চান, তার পাসওয়ার্ড জানা যাবে। তা ছাড়া যদি নতুন অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করতে চান, তাও সহজে করা যাবে।

 

উল্লিখিত সব পদ্ধতি অনুসরণ করলে সার্চ পাসওয়ার্ডের অপশন দৃশ্যমান হবে। ওখানেই একটি প্লাস অপশন দেখা যাবে। ক্লিক করলে সামনে নতুন স্ক্রিন আসবে। ওই অংশে ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড ও ওয়েবসাইটের লিঙ্কও সংরক্ষণে রাখা সহজ হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।