Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

পার্কে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, নৈশপ্রহরী গ্রেপ্তার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পার্কে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, নৈশপ্রহরী গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জে তিন বছর বয়সি এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক পার্কের নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে, শুক্রবার (৮ মে) রাতে পৌর শহরের চর কালিকাপুর এলাকার দুর্গা বাগান বাড়ি পার্ক এলাকা থেকে তাকে আটক করে। পরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

 

গ্রেপ্তার আব্দুল খালেক (৪৫) চর কালিকাপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি দুর্গা বাগান বাড়ি পার্কে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশের দুর্গা বাগানবাড়ি পার্কে খেলাধুলা করতে যায় শিশুটি। অভিযোগ উঠেছে, একা পেয়ে নৈশপ্রহরী খালেক শিশুটিকে ফুসলিয়ে পার্কের রান্নাঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করলে পরিবারের কাছে বিষয়টি প্রকাশ পায়। সেদিন রাতে শিশুটির মা দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযুক্ত আব্দুল খালেকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত খালেককে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী ওই শিশুর মা বলেন, ওই পার্কের সামনে আমার বাড়ি। আমার মেয়ে দূর্গা বাগানবাড়ি নামের ওই পার্কে খেলতে যায়। পার্ক থেকে ফিরে কান্নাকাটি করছিল। কান্নার কারণ জানতে চাইলে সে জানায় পার্কের নৈশপ্রহরী খালেক পার্কের রান্নাঘরে ডেকে নিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। আশপাশের লোকজন বিষয়টি টের পেলে খালেক পালিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, তিন বছর বয়সি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবদুল খালেক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।