Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় সারা দেশ

পাবনায় আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ৮

admin • 31 Jul 2022, 09:03 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পাবনায় আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ৮
পাবনা শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হোটেলটিতে অনৈতিক কাজের অভিযোগে আটজনকে আটক করা হয়েছে।  রোববার (৩১ জুলাই) দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকার বলাকা আবাসিক হোটেল এই অভিযান চালানো হয়। তবে আটকদের নাম-পরিচয় প্রকাশ করেনি ডিবি। বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের দক্ষিণ পাশের মহাসড়ক সংলগ্ন বলাকা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়েছে। এ সময় অনৈতিক কাজের সময় ৮ জনকে আটক করা হয়েছে।     তিনি আরও বলেন, আটকদের পাবনা সদর থানায় নেওয়া হযেছে। সেখানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে কারাগারে পাঠানো হবে। অভিযানের সময় হোটেলের মালিক পক্ষ কাউকে পাওয়া যায়নি। মিরর/ এম /রানা
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।