ভারতে উত্তর প্রদেশের চিত্রকুটে পানমসলা কেনার টাকা না দেওয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে তিন সন্তানকে নিয়ে বিষ পান করেছেন এক নারী। এতে ওই নারী ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে এবং এক সন্তানের অবস্থা আশঙ্কাজনক বলে রবিবার জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
পুলিশ জানিয়েছে, তামাক ও পানমসলায় আসক্ত ছিলেন জ্যোতি নামের ওই নারী। তার স্বামী বাবু যাদবের কাছে শনিবার এসব দ্রব্য কেনার টাকা চেয়েছিলেন তিনি।
কিন্তু বাবু দিতে না চাইলে, তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যাবেলায় তিন সন্তানকে নিয়ে বিষ খান জ্যোতি। এর কিছুক্ষণ পরেই বাড়ি বাড়ি ফিরে দেখেন, ঘরের মধ্যে অচেতন অবস্থায় হয়ে পড়ে আছেন জ্যোতি। তার পাশেই পড়ে ছিল দুই সন্তান, অন্যজন ছটফট করছিল।
এরপর প্রতিবেশীদের সহায়তা চারজনকে নিয়ে হাসপাতালে নিয়ে যান বাবু। তবে চিকিৎসকরা বাবুর দুই সন্তান ও স্ত্রীকে মৃত ঘোষণা করেন। আর এক সন্তানের অবস্থা আশঙ্কাজনক বলে জানান।
প্রতিবেশীরা জানিয়েছে, জ্যোতি নিয়মিত তামাক ও পানমসলা খেতেন।
তার স্বামী বারবার নিষেধ করেছিলেন। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো, যা শনিবার বড় আকার ধারণ করে। পেশায় ট্রাকচালক বাবু শনিবার ঝগড়ার পর কাজে চলে যান। বাড়ি ফিরে দেখেন তার সন্তানেরা ও স্ত্রী অচেতন অবস্থায় পড়ে আছে।
-আনন্দ বাজার





