Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

পাত্রী খুঁজে না দেওয়ায় মাকে হত্যা করলো ছেলে!

admin • 25 Aug 2023, 04:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পাত্রী খুঁজে না দেওয়ায় মাকে হত্যা করলো ছেলে!

ভারতের তেলেঙ্গনা রাজ্যে বিয়ের জন্য পাত্রী খুঁজে দিতে ব্যর্থ হওয়ায় ৪৫ বছর বয়সী মাকে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার মধ্যরাতে তেলেঙ্গনার সিদ্দিপেত জেলার বান্দা মাইলারাম গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় নিহত নারীর মেয়ে থানায় মামলা করেছেন।

পরে তার ছেলেসহ আরো এক আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। তারা অপরাধ স্বীকার করেছেন।

পুলিশ আরো জানায়, বিয়ের জন্য পাত্রী খুঁজে না দেওয়ায় ঐ নারীকে ইট দিয়ে আঘাত করে মেরে ফেলেছে তার ছেলে। পরে পুলিশকে বিভ্রান্ত করার জন্য মরদেহের গলা ও পা কাটা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।