Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে ৬ জন নিহত হয়েছেন। কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের একটু পরই এটি শিওয়া ওয়েল্ড ফিল্ডের কাছে বিধ্বস্ত হয়।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন শনিবার জানিয়েছে, মারি পেট্রোলিয়াম নামের একটি তেল কোম্পানি হেলিকপ্টারটি ভাড়া করেছিল।

 

এমআই-৮ মডেলের হেলিকপ্টারটিতে মোট ১৪ আরোহী ছিলেন। যাদের মধ্যে ছিলেন তিন রাশিয়ান পাইলট এবং অন্যান্য ক্রুরা।

 

হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হওয়ার পাশাপাশি বাকি ৮ আরোহীর সবাই আহত হয়েছেন। আহতদের সিএমএইচ থাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

একটি সূত্র জানিয়েছে, ইঞ্জিন বিকল হয়ে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। এতে কোনো ধরনের নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।