Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ, নিহত ১২

• • পঠিত 24 বার
শেয়ার করুন:
পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ, নিহত ১২

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ছয় সেনাসহ নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশটির উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

 

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

 

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, নিহত সেনারা হলেন- লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলি শৌকত, ল্যান্সনায়েক মুহাম্মদ উল্লাহ, ল্যান্সনায়েক ইউসুফ আলী, ল্যান্সনায়েক শহীদ উল্লাহ, ল্যান্সনায়েক আখতার জামান ও সিপাহি জামিল আহমেদ।

 

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী জেলাটিতে শুক্রবার গভীর রাতে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলি শৌকতের নেতৃত্বাধীন একটি সেনাদলের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে শৌকতসহ আরও পাঁচ সেনা নিহত হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।