Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪১

admin • 29 Jan 2023, 05:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪১

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। রোববার (২৯ জানুয়ারি) বেলুচিস্তানের প্রদেশের লাসবেলার পার্বত্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর: দ্য ডন।

 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, এ দুর্ঘটনার পর নারী ও শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয় ডনের ওই প্রতিবেদনে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাসবেলার সহকারী কমিশনার হামজা আঞ্জুম গণমাধ্যমকে জানান, বাসটি প্রায় ৪৮ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচিতে যাচ্ছিল। দ্রুতগতির কারণে লাসবেলার কাছে বাঁক নেওয়ার সময় একটি ব্রিজের পিলারে ধাক্কা দিয়ে গাড়িটি একটি গিরিখাতের মধ্যে পড়ে যায় এবং পরে তাতে আগুন ধরে যায়।

তিনি আরও জানান, বিধ্বস্ত বাস থেকে উদ্ধার হওয়া মরদেহগুলো স্বাভাবিকভাবে শনাক্ত করা যায়নি। নিহতদের শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।