Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

পাকিস্তানে যাত্রীবাহি বাসে আগুন, শিশু ও নারীসহ নিহত ১৮

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পাকিস্তানে যাত্রীবাহি বাসে আগুন, শিশু ও নারীসহ নিহত ১৮

পাকিস্তানে যাত্রীবাহি একটি বাসে আগুন ধরে নারী ও শিশুসহ ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। ড্রাম ভর্তি ডিজেল নিয়ে যাওয়া একটি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। খবর জিও টিভি

পাকিস্তানের ফয়সালাবাদের মটোয়ারিতে ঘটা এ দুর্ঘটনায় ওই বাসটিতে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল। বাসটি ইসলামাবাদ থেকে করাচি যাচ্ছিল। বাসটিতে আগুনের ঘটনায় চালকও নিহত হয়েছেন।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা পুলিশ অফিসার ড. ফাহাদ বলেন, পিন্ডি বাটিয়ার এলাকায় ভোর রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটির জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুত্বর।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা হচ্ছে।

আহতদের মধ্যে সাতজনকে রাজনপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের ফাজিলপুর হাসপাতালে নেওয়া হয়েছে।

গত জুন মামে ইসলামাবাদ-লাহোর মটোরওয়েতে একটি যাত্রীবাহি বাসে দুর্ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ১২ জন নিহত হয় এবং আহত হয় ২৪ জন।

সুত্র:জিও টিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।