Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

পাকিস্তানে বাস খাদে পড়ে ১১ তীর্থযাত্রী নিহত

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
পাকিস্তানে বাস খাদে পড়ে ১১ তীর্থযাত্রী নিহত

পাকিস্তানের মাকরান উপকূলীয় হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গিয়ে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। দেশটির কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। খবর ডনের

 

লাসবেলা পুলিশের সিনিয়র পরিদর্শক নাভেদ আলম বলেন, ইরান থেকে বাসটিতে তীর্থযাত্রীদের নিয়ে পাঞ্জাবে যাচ্ছিল। এ সময় বাসটি বুজজি এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারায়।

 

লাসবেলা জেলা কমিশানার হুমায়রা বালস বলেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে এবং তারা প্রাথমিকভাবে একটি স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে, আহতদের সেবা দেয়ার জন্য।

 

বাস দুর্ঘটনা আহতদের মধ্যে সাত জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় নিহত ১১ জনের মরদেহ দ্রুতই উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছেন হুমায়রা বালস।

এদিকে বাস দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।তার দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে গভীর দুঃখ প্রকাশের কথা জানায়।

সূত্র: দ্যা ডন
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।