Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

পাকিস্তানে আতশবাজি বিস্ফোরণে নিহত ৩

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
পাকিস্তানে আতশবাজি বিস্ফোরণে নিহত ৩

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান শহরের একটি বাড়িতে আতশবাজি সামগ্রীর বিস্ফোরণে ছাদধসে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে।

শনিবার (১৯ অক্টোবর) শহরটির আগাপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ডন নিউজ।

মুলতান সিটি পুলিশ কর্মকর্তা (সিপিও) সাদিক আলী ডোগার জানান, বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

তিনি জানান, নিহত তিনজন হলো রিয়াজ, মানশা ও সাফিয়া বানো। এছাড়া আহতদের চিকিৎসার জন্য নিশতার হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, বাড়িটির ভেতরে আতশবাজি তৈরি করা হতো। যার ফলে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে । তবে এ বিষয়ে আরো তদন্ত চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুলতানের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) জেনারেল কামরান আমির খান, সিটি পুলিশ সুপার (এসপি) হাসান রাজা রাখি, দিল্লি গেটের উপ-পুলিশ সুপার (ডিএসপি) মাজহার হারাজ, ডিএসপি মামুন আলী এবং অন্য কর্মকর্তারা।

এ সময় তারা ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা প্রদান করেন এবং এ ঘটনায় দুঃখ প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।