Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
ক্রিকেট খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে ভুল জার্সি পরে নামলেন কোহলি

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
পাকিস্তানের বিপক্ষে ভুল জার্সি পরে নামলেন কোহলি

আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচে ভুল জার্সি পরেই সতীর্থদের সঙ্গে জাতীয় সঙ্গীত গাইতে নেমে পড়েন বিরাট কোহলি। এমনকি সেই ভুল জার্সিতে কিছুক্ষণ ফিল্ডিংও করেন তিনি। পরে অবশ্য জার্সি পরিবর্তন করেন কোহলি।

ধ্রুপদী লড়াইয়ে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত।

বাবররা ব্যাটিং শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে জাতীয় সঙ্গীতের জন্যে দাঁড়িয়েছিলেন।তখনই দেখা যায়, কোহলির জার্সির কাঁধের কাছে ৩টি সাদা রঙের দাগ। অথচ এই ম্যাচের জন্য ভারতীয় দলের ক্রিকেটাররা যে বিশেষায়িত জার্সি পরে নেমেছে, সেখানে এই সাদা রঙের দাগ নেই। আছে ভারতীয় পতাকার রঙের তিন-রঙা দাগ।

এই জার্সি পরেই ফিল্ডিংয়ে নেমে পরেন কোহলি। তার আগে দেখা করেন শচীন টেন্ডুলকারের সঙ্গেও। ম্যাচ শুরুর কিছুক্ষণ পর হয়তো কোহলিকে কেউ ভুল জার্সি পরার ব্যাপারটি ধরিয়ে দেন।এরপর জার্সি বদলাতে মাঠ ছেড়ে উঠে যান কোহলি।

জার্সি বদলিয়ে আবার ফিল্ডিংয়ে নামেন তিনি।

ভারত-পাকিস্তান এই ম্যাচে আহমেদাবাদের গ্যালারিতে যেন তিল ধরানোর জায়গা নেই। ১ লাখ ১৪ হাজার আসন সমর্থক দিয়ে ঠাঁসা। উপস্থিত আছেন ভারতীয় ক্রিকেটারের পরিবারের লোকজনও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।