Wednesday, 4 November 2026
শিরোনাম
কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাতীয়

পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

পাকিস্তানকে ফের ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। দেশটি ক্ষমা চাইলে সম্পর্ক উন্নয়নে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এমন আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শ্রীলঙ্কা সফর শেষে রোববার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সামনে এমনটাই দাবি করেন মন্ত্রী। শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সফরে গত শনিবার পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার সঙ্গে বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রীর।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি ক্ষমা চাইলে সম্পর্ক উন্নয়নে ওকালতি করার আশ্বাস দিয়েছি। হিনা রাব্বানি আমাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে চেয়েছে। আমি বলেছি, সম্পর্ক বাড়ানোর একটি বড় উপায় হলো, ক্ষমা চাওয়া। ১৯৭১ সালে আপনারা যে গণহত্যা চালিয়েছেন তার জন্য পাবলিকলি ক্ষমা চান। তবেই সম্পর্ক বাড়ানোর বিষয়ে আমি তর্ক করব। তা না হলে আমার জন্য (সম্পর্ক বাড়ানো) কষ্ট হবে।

কিন্তু পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টি এড়িয়ে যান। এ ব্যাপারে ওনাদের কিছু সীমাবদ্ধতা আছে জানালে আমরাও সীমাবদ্ধতার কথা জানিয়ে দেই। তবে সম্পর্ক বাড়ানোর বিষয়ে পাকিস্তানের আচরণ খুবই ইতিবাচক। তারা চাচ্ছে, আমাদের সঙ্গে সুসম্পর্ক করতে। তারা ফরেন অফিস কনসালটেন্ট (এফওসি) চাচ্ছে। শুরুতে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায় তারা। আমি বলেছি, আপনারা অনেক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন। তাই ব্যবসাটা একপক্ষীয় হয়ে গেছে বলে মন্তব্য করেন ড. এ কে আব্দুল মোমেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।