Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পাওনা টাকার জেরে ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে আহত

admin • 09 Jun 2025, 07:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পাওনা টাকার জেরে ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে আহত

কুষ্টিয়ার কুমারখালীতে দোকান পাওনা টাকার জের ধরে গ্রামীন ব্যাংকের  ম্যানেজারকে পিটিয়ে আহত করেছেন মোমিন হার্ডওয়্যারের স্বত্বাধিকারী মোমিন ও তার ভাই। রোববার সকালে যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজারে এ ঘটনা ঘটে। 

 

আহত হয়েছেন -যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের মৃত মনজেল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৪৫)। তিনি গ্রামীণ ব্যাংকে ম্যানেজার পদে কর্মরত আছেন। 

 

ভুক্তভোগী আমজাদ হোসেন জানান, তিনি ২০২১ সালে বাড়ি নির্মাণের জন্য  চৌরঙ্গী বাজারের মোমিন হার্ডওয়্যার থেকে মালামাল ক্রয় করেন এবং ২০২৩ সালে পাওনা টাকা পরিশোধ করলেও দোকান মালিক মোমিন আরো ৫ হাজার টাকা বেশি দাবী করেন। আর কোন টাকা পাওনা নেই জানালে পরবর্তীতে ঠিক করার আশ্বাস দেন মোমিন। এবং ২০২৪ সালে তিনি মালামাল কিনতে গেলে মোমিন আবারও ৫ হাজার টাকা দাবী করেন। হিসাবে ভুল ছিল আর কোন টাকা পাওনা নেই জানালেও মোমিন টাকার জন্য চাপ সৃষ্টি করে। এবং গতকাল  রোববার সকালে চৌরঙ্গী বাজার কমিটির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান পাওনা টাকার জন্য শালিসি বৈঠকের কথা বলে তাকে ডেকে নিয়ে যায়।

 

এসময়  মোমিনের সাথে বাকবিতন্ডার  এক পর্যায়ে মোমিন ও তার ভাই জহুরুল তাকে পিটিয়ে আহত করে। বর্তমানে তিনি কুমারখালী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তার উপর অত্যাচারের  সঠিক বিচার দাবী করেন তিনি।

 

  কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ জানান অভিযোগ পেয়েছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।