Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পাঁচ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ

admin • 28 Apr 2024, 08:52 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পাঁচ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ

দেশে চলমান তাপপ্রবাহের কারণে পাঁচ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরে পরামর্শে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে।

রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তবে যে সব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে তারা চাইলে প্রতিষ্ঠান খোলা রাখতে পারবে।

সোমবার পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ঢাকাসহ দেশজুড়ে মাঝারি থেকে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। রোববার থেকে নতুন করে সারা দেশে আবারও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে তীব্র গরমের কারণে ঈদের ছুটির পর থেকে বন্ধ ছিলো শিক্ষা প্রতিষ্ঠান। রোববার থেকে প্রাক-প্রাথমিক ছাড়া বাকি সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তবে তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এলাকাভিত্তিক যদি ৪২ ডিগ্রির ওপর তাপমাত্রা যায়, তাহলে সেখানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আছেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আছেন, তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাও পরিবর্তন করতে পারেন, এটা অঞ্চলভেদে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।