Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

পশ্চিমবঙ্গে বিজেপি-পুলিশের মধ্যে সংঘর্ষ

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
পশ্চিমবঙ্গে বিজেপি-পুলিশের মধ্যে সংঘর্ষ

ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছিল বিজেপির নেতাকর্মীরা। বিক্ষোভরত বিজেপির এসব নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

 

শুক্রবার (১৬ আগস্ট) সিজিও কমপ্লেক্সের বাইরে এ ঘটনা ঘটে। ওই সময় বিজেপির একাধিক কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া সমাজবাদী ইউনিটি সেন্টার অব ইন্ডিয়ার (কমিউনিস্ট) সঙ্গে হাজরায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। তারাও চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধ বিক্ষোভ করছিল।

কলকাতার চিকিৎসককে নৃসংসভাবে হত্যার এ ঘটনায় ভারতের বিভিন্ন অঞ্চলের চিকিৎসকরা বিভিন্নভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। এ কারণে রাজস্থানের চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটেছে।

সাওয়াই মান সিং হসপিটাল মেডিকেল কলেজের চিকিৎসকরা পুরোপুরি কর্মবিরতি পালন করছেন। এছাড়া অন্যান্য হাসপাতালের চিকিৎসকরা র‌্যালি করার পরিকল্পনা করছেন।

পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সের চিকিৎসকরা জানিয়েছেন যতদিন পর্যন্ত কলকাতার ওই নারী চিকিৎসকের হত্যাকাণ্ডের বিচার না হচ্ছে ততদিন তারা কাজে ফিরবেন না। এই হাসপাতালটির জরুরি বিভাগও বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে কলকাতার পুলিশ জানিয়েছে, আরজি কর মেডিকেল কলেজে পরশু রাতে যারা ভাঙচুর চালিয়েছিল তাদের মধ্যে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ২২ আগস্ট পর্যন্ত পুলিশি রিমান্ডেও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচি পালন করা হয়। ওইদিন রাতে আরজি কর হাসপাতালে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এসব দুর্বৃত্ত হাসপাতালটির নার্সিং স্টেশন, মেডিসিন স্টোর এবং বহির্বিভাগের একটি অংশে ভাঙচুর চালায়।

গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হলে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এরপর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।