Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

পশ্চিমবঙ্গে খুন হওয়া এমপি আনারকে বহনকারী লাল রঙের গাড়ি আটক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পশ্চিমবঙ্গে খুন হওয়া এমপি আনারকে বহনকারী লাল রঙের গাড়ি আটক

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারকে বহনকারী একটি লাল রঙের গাড়ি জব্দ করেছে কলকাতা পুলিশ। বুধবার (২২ মে) গাড়িটি পশ্চিমবঙ্গের নিউটাউন থানার সামনে রাখা হয়। নম্বর- ডব্লিউবি 18AA5473।

পুলিশ জানায়, মালিক ভাড়ায় ব্যবহার করতে দিয়েছিলেন গাড়িটি। এ ঘটনায় গাড়ির মালিককেও আটক করে নিউটাউন থানায় আটক করা হয়েছে।

এ বিষয়ে রাতেই গুরুত্বপূর্ণ নানা নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। কলকাতা পুলিশ জানায়, এই লাল রঙের গাড়িতে একাধিক মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলেছে। এছাড়া গাড়ির ভেতরের বেশকিছু ফটোগ্রাফিসহ আলামত সংগ্রহ করা হয়েছে। এসব আলামত থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে জানায় পুলিশ।

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য। এরপর ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। পরে ১৮ মে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সংসদ সদস্যের পরিচিত ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপর আনোয়ারুল আজীম আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। বুধবার কলকাতার একটি ফ্ল্যাটে তাকে হত্যার তথ্য জানায় ভারতীয় পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।