Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ জাতীয়

পশুবাহী গাড়িতে চাঁদাবাজি করলে কোনো ছাড় নয়: ডিএমপি কমিশনার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পশুবাহী গাড়িতে চাঁদাবাজি করলে কোনো ছাড় নয়: ডিএমপি কমিশনার

পশুবাহী গাড়িতে চাঁদাবাজি করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারে ঈদুল আজহায় নগরবাসী ও পশুর হাটের নিরাপত্তাবিষয়ক আইনশৃঙ্খলা বাহিনীর উন্মুক্ত আলোচনায় এ কথা বলেন তিনি।

মহাসড়কে কোনো পশুর হাট বসানো যাবে না বলেও জানান ডিএমপি কমিশনার। ঈদের বাকি আর কিছুদিন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীবাসী ও কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির হেডকোয়ার্টারে উন্মুক্ত আলোচনা করেন কমিশনারসহ দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ঈদে ফাঁকা ঢাকার প্রতিটি বাড়ির নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ। তবে, মূল্যবান জিনিসপত্র বাসায় না রেখে যেতে নগরবাসীকে পরামর্শ দেন তিনি।

 

ডিএমপি কমিশনার বলেন, সড়কে পুশুর হাট বসতে পারবে না। খামারিদের পশু ইজারাদাররা টানাটানি করলে ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি বলেন, প্রতিটি হাটে জাল টাকা শনাক্তকরণে মেশিন থাকবে৷ ঈদের আগেই পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধ করতে বলা হয়েছে কারখানা মালিকদের।

 

তিনি জানান, পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বরদাস্ত করবে না পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।