Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

পল্লী চিকিৎসক সেজেছিলেন চক্ষু বিশেষজ্ঞ, জরিমানা গুনলেন লাখ টাকা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পল্লী চিকিৎসক সেজেছিলেন চক্ষু বিশেষজ্ঞ, জরিমানা গুনলেন লাখ টাকা

পেশায় তিনি পল্লী চিকিৎসক। কিন্তু দীর্ঘদিন রোগী দেখছিলেন চক্ষু বিশেষজ্ঞ সেজে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের অভিযানে ধরা পড়ে বিষয়টি। পরে প্রতারণার দায়ে গুনতে হয় এক লাখ টাকা জরিমানা।

রবিবার (৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সূত্রাপুরের আজাদ পাম্প এলাকায় অভিযান চালান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান।

দণ্ডিত ব্যক্তি হলেন বগুড়া শহরের চারমাথা এলাকার বাসিন্দা এম কে এ সাকিদার। তিনি প্রায় তিন বছর ধরে একজন চক্ষু বিশেষজ্ঞ সেজে দেখছিলেন রোগী। তার প্রতিষ্ঠানের নাম জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র।

সহকারী পরিচালক মেহেদী হাসানের ভাষ্য, আমাদের কাছে গোপন তথ্য ছিল- সূত্রাপুর এলাকায় একজন প্রতারণা করে চক্ষু বিশেষজ্ঞ সেজে দেখেন রোগী। এ ছাড়া মোহাম্মদ আলীর হাসপাতালে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের দালালের মাধ্যমে নিজের ভুয়া চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসেন। পরে আমরা তথ্যটি যাচাই-বাছাই করে সত্যতা পেয়ে চালানো হয় অভিযান।

অভিযানে জানা যায়, এম কে এ সাকিদার একজন পল্লী চিকিৎসক। দালালদের মাধ্যমে রোগীদের সরকারি হাসপাতালে ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে আসেন এখানে। এভাবে প্রায় তিন বছর ধরে রোগী দেখে যাচ্ছিলেন তিনি। এ ছাড়া নিজের নামের আগে অবৈধভাবে ডাক্তার শব্দ যোগ করে সেবা গ্রহীতাদের করছিলেন প্রতারিত।

জিজ্ঞাসাবাদে এম কে এ সাকিদার নিজের এ সকল অপরাধ এবং ভুল স্বীকার করেছেন। ভবিষ্যতে আর এ ধরনের প্রতারণার আশ্রয় নেবেন না বলে অঙ্গীকারও করেন, জানালেন মেহেদী হাসান।

অভিযানের সহযোগিতায় ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের টিম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।