Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

পর্তুগালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
পর্তুগালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বঙ্গবন্ধু শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দূতাবাসের প্রথম সচিব আলমগীর হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত তারিক আহসান ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

আলোচনা সভার শুরুতেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী উপস্থিত সকলের উদ্দেশ্যে পাঠ করে শুনানো হয়।

সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনাদর্শ এবং শিশু দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন। তাছাড়া বঙ্গবন্ধুর জীবন নিয়ে অ্যানিমেশন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

বঙ্গবন্ধুর জীবন আদর্শ শিশুদের মাঝে উপস্থাপন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনের অংশীদার হওয়ার জন্য সকলকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান রাষ্ট্রদূত তারিক আহসান।

আলোচনা সভা শেষে শিশুদেরকে সঙ্গে নিয়ে রাষ্ট্রদূত কেক কাটেন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুদের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। তাছাড়া গত মাসে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের অবদান হিসেবে নির্বাচিত ব্যক্তিদের মাঝে উপহার ও সম্মাননা প্রদান করা হয়। সব শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।