Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
সারা দেশ

পরীমণির ছেলের ১০৩ ডিগ্রি জ্বর

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
পরীমণির ছেলের ১০৩ ডিগ্রি জ্বর

কয়েকদিন আগেই অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে ছুটেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। যদিও ছেলে রাজ্যর কি হয়েছিল তখন সে বিষয়ে কিছু জানাননি তিনি।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যকে নিয়ে ফের দুঃসংবাদ শোনালেন এই অভিনেত্রী। জ্বরে আক্রান্ত হয়েছে পুত্র। সেটাও কিনা ১০৩ ডিগ্রি জ্বর।

পরীমণি থার্মোমিটারে মেপে দেখেছেন ছেলের শরীরের তাপমাত্রা। ফেসবুক স্টোরিতে সেই ছবি প্রকাশ করে নায়িকা লিখেছেন, বাচ্চার এমনভাবে জ্বর এই প্রথম হলো।

গত সোমবার (১০ জুলাই) এগারো মাস বয়স পূর্ণ করে বারোতে পা রেখেছে রাজ্য। দিনটি উদযাপনও করেছেন পরীমণি। এসবের মধ্যেই ফের জ্বরে আক্রান্ত হলো তারকা পুত্র।

স্বাভাবিকভাবেই খুব চিন্তিত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। কারণ অভিনয়ের বাইরে বর্তমানে রাজ্যকে ঘিরেই থাকে পরীর সকল ব্যস্ততা, সকল আয়োজন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরীর প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। চলতি বছরের মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরেই দাম্পত্য জীবনের টানাপড়েন শুরু হয় এই জুটির। বর্তমানে আলাদা থাকছেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।