Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

পরীক্ষামূলকভাবে বাংলাদেশে এলো আদানির বিদ্যুৎ

admin • 10 Mar 2023, 08:07 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পরীক্ষামূলকভাবে বাংলাদেশে এলো আদানির বিদ্যুৎ

পরীক্ষামূলকভাবে ভারতের ঝাড়খণ্ডের আদানি বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে প্রথমবারের মতো ভারতীয় কোম্পানির বিদ্যুৎ দেশে এলো।

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্যৃ জানানো হয়।

এতে বলা হয়, ভারতের ঝাড়খণ্ডের আদানি বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে বাংলাদেশ গ্রিডের সঙ্গে সিংকোনাইজ করে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

 

এ কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালনের জন্য পিজিসিবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী মনাকষা থেকে রহনপুর হয়ে বগুড়া পর্যন্ত ১৩৪ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং বগুড়ায় ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে।

 

রাত ৯টা নাগাদ নবনির্মিত লাইন ও গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ কম বেশি ৫০ মেগাওয়াট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।