Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

পরিমাপে কম জ্বালানি দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পরিমাপে কম জ্বালানি দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

জামালপুরে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় অবস্থিত রোকেয়া ফিলিং স্টেশন-এ এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলমান জ্বালানি সংকটের মধ্যে ফিলিং স্টেশনটিতে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে পরিমাপ যাচাইয়ের সময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এসময় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, গ্রাহকদের সঙ্গে প্রতারণা বা কম পরিমাণে জ্বালানি সরবরাহের কোনো সুযোগ নেই।

 

অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অনিয়ম প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।