Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

পরিবারের সঙ্গে অভিমান করে বিষপানে কিশোরীর আত্মহত্যা

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
পরিবারের সঙ্গে অভিমান করে বিষপানে কিশোরীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে বিষপানে মাহিমা আক্তার (১৪) নামের এক কিশোরীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ জুন) বিকালের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।

এর আগে শুক্রবার সকালে চালের পোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মাহিমা। পরে অসুস্থ অবস্থায় আখাউড়া উপজেলা কমপ্লেক্সে হাসপাতালে নেওয়ার পর সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহিমা আক্তার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রামের মো. মনির হোসেনের মেয়ে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।