Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক এক্সক্লসিভ

পবিত্র কুরআন পোড়ানো নিষিদ্ধ করে ডেনমার্কে বিল পাস

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
পবিত্র কুরআন পোড়ানো নিষিদ্ধ করে ডেনমার্কে বিল পাস

ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কুরআন পোড়ানো নিষিদ্ধ করে বিল পাস হয়েছে ডেনমার্কে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে এ বিষয়ক একটি বিল পাস হয়। সম্প্রতি সুইডেন, ডেনমার্কসহ ইউরোপের কয়েকটি দেশে জনসমক্ষে কুরআন পোড়ানো ও অবমাননার ঘটনায় মুসলিম দেশগুলোতে ছড়িয়ে পড়া বিক্ষোভের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি।

 

এই বিলটি আইনে পরিণত হওয়ার পর কেউ পবিত্র কুরআন পোড়ালে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। আর অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের সাজা ভোগ করতে হবে। পাশাপাশি জরিমানাও গুণতে হবে তাকে ।

 

চলতি বছরের জানুয়ারিতে সুইডেন ও ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের মসজিদের সামনে ও তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানো হয়। ঘৃণিত এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন রাসমুস পালুদান নামের এক ব্যক্তি। তিনি ডেনমার্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা।

 

এর প্রতিবাদে মুসলিম দেশগুলোতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে দেশটি পবিত্র কুরআন পোড়ানো বন্ধের সিদ্ধান্ত নেয়।

 

বিলটি পাসের আগে ডেনমার্কের পার্লামেন্টে ভোটাভুটি হয়। তীব্র প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভুটিতে ৯৪ আইনপ্রণেতা বিলটির পক্ষে ভোট দেন। অপরদিকে বিপক্ষে ভোট পড়ে ৭৭টি। আইন পাসের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক মন্ত্রী ইনগার স্টোইবার্গ বলেন, এই আইন মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করবে।

 

তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন বলেন, এই বিলটি আইনে পরিণত হলেও খুব বেশি কঠোর হবে না। এই আইনে ধর্ম নিয়ে সমালোচনা সম্পূর্ণ অপরাধ বলে গণ্য নাও হতে পারে।

সূত্র:বিবিসি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।