Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

পবিত্র ওমরাহর ই-ভিসা চালু করল সৌদি আরব

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
পবিত্র ওমরাহর ই-ভিসা চালু করল সৌদি আরব

পবিত্র ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা চালু করছে সৌদি আরব। সে দেশের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ ভিসা চালুর ঘোষণা দিয়েছে।

 

মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনে সৌদি আরব যেতে আগ্রহী ব্যক্তিরা নুসুক অ্যাপ ব্যবহার করে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন।

 

এই অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের জন্য আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে ভিসা। ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। ভিসা পেতে স্বাস্থ্য পরীক্ষা লাগবে না। নারীদের জন্য পুরুষ অভিভাবক থাকার বাধ্যবাধকতাও থাকছে না।

নতুন ব্যবস্থায় আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের প্রথম দিনই (১৯ জুলাই) ওমরাহ পালনে সৌদি আরবে যেতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।

 

সৌদি প্রেস এজেন্সির (সিপিএ) তথ্যমতে, ওমরাহ করতে আসা ব্যক্তিদের জন্য সেবার মানোন্নয়ন এবং তাঁদের সৌদি আরবে প্রবেশ আরও সহজ করতেই ই-ভিসা চালুসহ অন্যান্য সেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

 

মক্কা ও মদিনায় আসা মুসলমানদের স্বাগত জানানোর প্রক্রিয়া সহজ করতেই মূলত নুসুক প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। এখন থেকে হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এটিকে ই-ভিসার আবেদনের জন্য ব্যবহার করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের সব প্রান্তের মানুষ সহজে ওমরাহর ই-ভিসার আবেদন করতে পারবেন। পাশাপাশি পরিবহন, আবাসনসহ অনেক সেবাও মিলবে প্ল্যাটফর্মটিতে।

 

এই প্ল্যাটফর্মে সব সময় নানা ভাষার ইন্টারঅ্যাকটিভ ম্যাপ দেখা যাবে। এসব সেবা সংযুক্তির ফলে ভ্রমণকারীরা বিনা বাধায় পুরো সৌদি আরবে বেড়াতে এবং নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে পারবেন।

 

ই-ভিসার ঘোষণা আসার আগে হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল, গলফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্যদেশগুলোর নাগরিকদের মধ্যে যাঁদের সৌদি আরব, শেনজেনভুক্ত দেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রবেশের ভিসা আছে, তাঁরা নুসুক অ্যাপের মাধ্যমে সৌদি আরবে আসার আগেই ওমরাহ পালন এবং মদিনার আল-রওজা দেখতে ‘রিজার্ভেশন’ করতে পারবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।