Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পপুলার মেডিকেল কলেজে বিশ্ব হার্ট দিবস উদযাপিত

admin • 29 Sep 2025, 09:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পপুলার মেডিকেল কলেজে বিশ্ব হার্ট দিবস উদযাপিত

পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার কার্ডিয়াক সেন্টারে বিশ্ব হার্ট দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) এই দিবসটি ঘিরে র‍্যালী ও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান। তিনি হৃদরোগ প্রতিরোধ ও উন্নত কার্ডিয়াক সেবা প্রদানে তার ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

 

অনুষ্ঠানে পপুলার কার্ডিয়াক সেন্টারের আধুনিক চিকিৎসা সেবা প্রদানের সক্ষমতা বিশেষভাবে উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যাথ ল্যাব সুইট (২টি ক্যাথ ল্যাব, প্রি-ক্যাথ ও পোস্ট-ক্যাথ ইউনিট), সিসিইউ ও কার্ডিয়াক হাইকেয়ার ইউনিট।

 

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সরফুজ্জামান রুবেল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়া কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপকসহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।