Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
জেলার খবর সারা দেশ

পদ থেকে অব্যাহতি চেয়ে কাঁদলেন আ. লীগ নেতা

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
পদ থেকে অব্যাহতি চেয়ে কাঁদলেন আ. লীগ নেতা

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সুমন আহাম্মেদ ভুঁইয়া।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে আশুলিয়ার জামগড়া তার নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এর আগে, ১০ ডিসেম্বর তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১০ ডিসেম্বর অব্যাহতি চেয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের কাছে লিখিত আবেদন করেছি। আমার বাবার মৃত্যু পর আমি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। ফলে আমার এখন দলীয় কার্যক্রম পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয়।

এ সময় তিনি কান্নারত অবস্থায় বলেন, যত দিন বেঁচে থাকবে ততদিন হৃদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করবেন।

সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে আনারস প্রতীকে নির্বাচন করবেন সুমন আহাম্মেদ ভুঁইয়া। আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।