Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পদ্মা সেতুর টোল আদায় ৭০০ কোটি টাকা ছাড়াল

admin • 13 May 2023, 07:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পদ্মা সেতুর টোল আদায় ৭০০ কোটি টাকা ছাড়াল

পদ্মা সেতু দিয়ে গত ২৬ জুন আনুষ্ঠানিক ভাবে গাড়ি পারাপার শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭০০ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। ২৬ জুন থেকে শুক্রবার (১২ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়।

 

এ সময় মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে যানবাহন পারাপার ৪৯ লাখ ৪০ হাজার ৫০৭টি গাড়ি।  শনিবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেন পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী।

 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, এখন পর্যন্ত মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে ২৪ লাখ ১৫ হাজার ৫৩৭টি ও জাজিরা প্রান্ত থেকে ২৪ লাখ ৪৪ হাজার ৯৭০টি যানবাহন সেতু পাড়ি দিয়েছে। মাওয়া প্রান্তে টোল আদায় হয়েছে ৩৪৭ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৫০টাকা ও জাজিরা প্রান্তে আদায় হয়েছে ৩৫৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা। শিগগির সেতুতে স্বয়ংক্রিয় আধুনিক পদ্ধতিতে শুরু হচ্ছে টোল আদায়। যা ভিন্নমাত্রা যোগ করবে দেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থায়।

 

এছাড়া এ পর্যন্ত সেতুতে একদিনের সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা পর্যন্ত। আর একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে অর্ধলক্ষাধিকেরও বেশি।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।