Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

পদ্মা সেতুর ঋণ: শোধ হলো দুই কিস্তির ৩১৭ কোটি টাকা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পদ্মা সেতুর ঋণ: শোধ হলো দুই কিস্তির ৩১৭ কোটি টাকা

পদ্মা সেতু নির্মাণে সরকার কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ শুরু হয়েছে। প্রথম দুই কিস্তির প্রায় ৩১৭ কোটি টাকা সরকারকে পরিশোধ করা হয়েছে।

 

বুধবার (৫ এপ্রিল) গণভবনে সরকার প্রধান শেখ হাসিনা ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকার একটি চেক গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর হাতে এ চেক তুলে দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

 

অর্থ বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যকার একটি চুক্তির আওতায় পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে খুব কম সুদে ঋণ নেওয়া হয়েছিল।

 

প্রমত্তা পদ্মা নদীর বুকে ২০২২ সালের ২৫ জুন ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দেশের বৃহত্তম সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এ সেতু সরাসরি দেশের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমের ২১ জেলাকে রাজধানীর সঙ্গে যুক্ত করেছে। এ সেতু দেশের প্রবৃদ্ধি ১ দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি করবে এবং আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

 

পদ্মা সেতু নির্মাণে মোট বরাদ্দ ছিল ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ টাকা। এক হাজার কোটি টাকায় ৪৪০ কেভি একটি ইলেকট্রিক ট্রান্সমিশন লাইন ও গ্যাস লাইন স্থাপনসহ মূল সেতু নির্মাণে বরাদ্দ ছিল ১২ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ টাকা।

 

পাশাপাশি নদী শাসনে ৯ হাজার ৪০০ কোটি টাকা, দুটি টোল প্লাজা নির্মাণসহ সংযোগ সড়ক নির্মাণে ১ হাজার ৯০৭ কোটি ৬৮ লাখ, বাস্তুচ্যুত মানুষের পুর্নবাসনে ১ হাজার ৫১৫ কোটি এবং জমি অধিগ্রহণে ২ হাজার ৬৯৮ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ ছিল।

 

সেতুটি আগামী ১০০ বছর টিকে থাকবে আশা করা হচ্ছে। আর এর নির্মাণ খরচ উঠে আসবে ৩৫ বছরে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।