Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

পদ্মা সেতুতে ছবি তুললেন রাষ্ট্রপতি

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
পদ্মা সেতুতে ছবি তুললেন রাষ্ট্রপতি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে এর আগে পদ্মা সেতুতে নেমে পরিবারের সঙ্গে ছবি তুলেছেন তিনি।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে জাতির পিতার সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।

স্থানীয় প্রশাসন জানান, টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। সেই সঙ্গে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে মধ্যাহ্নভোজের বিরতিতে যাবেন রাষ্ট্রপতি। এ ছাড়াও একই দিন বিকেলেই সড়ক পথে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।