Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পদ্মা নদীতে বস্তায় মোড়ানো মেয়ে শিশুর মরদেহ উদ্ধার

admin • 03 Jun 2026, 02:41 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পদ্মা নদীতে বস্তায় মোড়ানো মেয়ে শিশুর মরদেহ উদ্ধার
পাবনা সদর উপজেলায় পদ্মা নদীর তীর থেকে বস্তায় মোড়ানো এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি হাত বাঁধা এবং গলায় বাজারের ব্যাগ প্যাঁচানো অবস্থায় ছিল।
‎বুধবার (৩ মে) সকাল ১০ টার দিকে সদরের ভাড়ারা ইউনিয়নের বলরামপুর-পীরপুর সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
তাৎক্ষণিকভাবে শিশুটির নাম পরিচয় জানা যায়নি। তবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, মেয়েটির বয়স আনুমানিক ১৪-১৬ বছর হতে পারে। তার গলায় একটি রুপার চেইন রয়েছে।
‎স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে পদ্মার চরে কৃষকেরা কাজে যাওয়ার সময় তীরে ঠেকানো নৌকার পাশে একটি বস্তা ভাসতে দেখে। এমন সময় একজন বস্তার কাছে গিয়ে বুঝতে পারে যে ভেতরে মরদেহ আছে। এরপর কৃষকের কাজে ব্যবহৃত কাঁচি দিয়ে বস্তার মুখ খুলে দেখে যে একটি মেয়ের মরদেহ। তখন তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এখনও পরিচয় পাওয়া যায়নি। কী কারণে হত্যা হয়েছে এটাও জানা যায়নি। তবে পুলিশ রহস্য উদ্ঘাটনে কাজ করছে।’
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।