Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৫৭ হাজার টাকায় বিক্রি

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৫৭ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে ২৫ কেজি ওজনের একটি কাতল মাছ ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে বিশাল আকৃতির এই মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

 

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে মুক্তার মন্ডল ওরফে মুক্তার চালাকের জালে মাছটি ধরা পড়ে।

 

জানা গেছে, সকালে জেলে মুক্তার ও তার সহযোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেললে বিশাল আকৃতির এই কাতল মাছটি আটকা পড়ে। পরে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়তে আনা হয়। ওজন করে দেখা যায় মাছটির ওজন ২৫ কেজি। এ সময় বিশাল মাছটি একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি হয়।

 

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, উন্মুক্ত নিলাম থেকে ২৫ কেজি ওজনের কাতল মাছটি তিনি কিনেছেন। মাছটি ঢাকার গুলশানে ডেলিভারি দেওয়া হয়েছে বলে জানান এই মাছ ব্যবসায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।