Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

পদ্মায় ধরা পড়ল এক মণ ওজনের কাতলা

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
পদ্মায় ধরা পড়ল এক মণ ওজনের কাতলা

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে এক জেলের বেড়জালে ৪০ কেজি (এক মণ) ওজনের একটি বিশালাকাকৃতির কাতলা মাছ ধরা পড়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। পরে সেটি বাজারে ৪৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পেশাদার জেলে মুরাদ হোসেন প্রতিদিনের মতোই কয়েকজন সঙ্গী নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। রায়টা পাথরঘাট এলাকায় তারা বেড়জাল ফেলেন। বিকেল পাঁচটার দিকে জেলেরা জালের মধ্যে ভারী কিছুর উপস্থিতি টের পান। ধীরে ধীরে জালটি নদীর তীরে টেনে তোলার পর দেখা মেলে বিশালাকার ওই কাতলা মাছের।

পদ্মা নদীর এই অংশে এমন বিশাল মাছ ধরা পড়ার ঘটনা বিরল হওয়ায় একনজর দেখতে মুহূর্তের মধ্যেই নদীর ঘাটে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে মাছটি বিক্রির জন্য বাজারে তোলা হলে স্থানীয় বাসিন্দা রিপন আলীসহ কয়েকজন বন্ধু মিলে এক হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৪৬ হাজার টাকায় মাছটি কিনে নেন।

জেলে মুরাদ হোসেন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি ছোটবেলা থেকেই পদ্মায় মাছ ধরে আসছি। কিন্তু আমার জীবনে এত বড় মাছ আগে কখনো ধরা পড়েনি। প্রথমবারের মতো এক মণ ওজনের মাছ ধরতে পেরে আমার খুব আনন্দ লাগছে।

ক্রেতা রিপন আলী বলেন, পদ্মা নদীর এত বড় ও তাজা কাতলা মাছ সচরাচর পাওয়া যায় না। খবর পেয়ে আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি। এত বড় মাছ কিনতে পেরে আমরা সবাই খুব আনন্দিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।