Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

পদ্মায় চতুর্থ দিনেও চলছে ফেরি উদ্ধার অভিযান, সন্ধান মেলেনি দ্বিতীয় চালকের

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
পদ্মায় চতুর্থ দিনেও চলছে ফেরি উদ্ধার অভিযান, সন্ধান মেলেনি দ্বিতীয় চালকের

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারের জন্য চতুর্থ দিনেও চলছে অভিযান। ফেরিতে থাকা কয়েকটি যানবাহন উদ্ধার করা গেলেও এখনও ফেরিটিকে উদ্ধার সম্ভব হয়নি।

 

শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টা থেকে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়। এদিকে ফেরির দ্বিতীয় চালক হুমায়ুন কবিরের (৩৯) সন্ধান মেলেনি এখনও। তাকে উদ্ধারে নৌবাহিনীর ডুবুরি দল কাজ করছে।

 

উল্লেখ্য, এর আগে গত ১৭ জানুয়ারি স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী, কাভার্ড ভ্যান ও পিকআপসহ ডুবে যায় রজনীগন্ধা ফেরি।

 

জানা গেছে, ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় আসার সময় ৫ নং ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়। ফেরিটিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল। দীর্ঘসময় ফেরি উল্টে গিয়ে এর বেশকিছু অংশ পানির ওপরে ভাসমান ছিল।

 

পরে, ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে জীবিত উদ্ধার করে। এদিকে ফেরিটিকে উদ্ধার করার তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দুটি জাহাজ রুস্তম ও হামজা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।