Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পত্রিকা অফিস খুলে মাদকের কারবার, তিন ‘কথিত’ সাংবাদিকসহ আটক ৫

admin • 13 May 2026, 05:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পত্রিকা অফিস খুলে মাদকের কারবার, তিন ‘কথিত’ সাংবাদিকসহ আটক ৫

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাদক কারবারের সময় তিন ‘কথিত সাংবাদিক’সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১২টার দিকে পৌরসদরের গরুবাজার এলাকার ‘কালনী নিউজ’ নামের একটি অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

  পুলিশ জানায়, অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং বিক্রির নগদ ৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।   আটকরা হলেন- পৌরসদরের শরীফনগর এলাকার মৃত মানিক মিয়ার ছেলে ও ‘কালনী নিউজ’-এর কথিত সাংবাদিক লালন পারভেজ (৩২), একই এলাকার মৃত জ্যোতি মিয়ার ছেলে ও জেলা শহর থেকে প্রকাশিত একটি পত্রিকার সাংবাদিক পরিচয়দানকারী জুমন মোড়ল (৩৫), ছাবু মিয়ার ছেলে আলমগীর মিয়া (৩৬), আজিমনগর (জুম্মাহাটী) এলাকার মৃত কদর আলীর ছেলে স্থানীয় পত্রিকার সাংবাদিক দিলোয়ার হোসেন (৩৩) এবং আঙ্গুর মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২)।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।