Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) সকালে আদালতের মাধ্যমে রেজাউল করিমকে কারাগারে পাঠানো হয়। এর আগে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

এদিকে ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিক্ষার্থীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (৩ মে) সংবাদ পেয়ে পুলিশ ওই শিক্ষার্থী ও তার পরিবারকে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে প্রধান শিক্ষক রেজাউল করিম হান্নানকে আসামি করে মামলা করেন।   পরে পুলিশ ওইদিনই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়াও ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিক্ষার্থীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।