Wednesday, 4 November 2026
শিরোনাম
চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
জেলার খবর

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো জননী বাংলা সাহিত্য সংসদ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো জননী বাংলা সাহিত্য সংসদ

জামালপুরের মেলান্দহের হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে জননী বাংলা সাহিত্য সংসদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে জননী বাংলা সাহিত্য সংসদের উদ্যোগে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, কবিতার আসর ও দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়।

 

জননী বাংলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক খায়রুল আলম নয়নের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা-সভাপতি শাকিল আহম্মেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জননী বাংলা সাহিত্য সংসদের উপদেষ্টা অধ্যাপক মাসুদুল হাসান সুমন হাজারী।

 

হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মৌমিতা, তৃষা আক্তার, লিজা মনি, আলো মনি, মাহিয়া-সহ অন্যান্যরা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

 

কবিতা আবৃত্তি করেন কবি ডা. মেহেদী ইকবাল, বাচিক শিল্পী জাকিরুল হক মিন্টু, কবি শফিকুল ইসলাম, কবি কামরুন্নাহার শিখা, কবি শেখ ফজল -সহ প্রমুখ আবৃত্তিকার এবং হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আরবী, নুসরাত জাহান নুরা, জান্নাত, মেঘলা, সায়মা, লাবীবা, সুমী, তৃষা, বুসরা-সহ অন্যান্যরা।

 

দেশাত্মবোধক গান পরিবেশন করেন আমিনা, আরবী, রাবেয়া জান্নাত উষা, রুপালি, জোনাকি, সারা মনি, রহিমা, শামীমা, আলো, নুরী, তাইয়ে‌বা, লামিয়া, নুসরাত, তাসনিম-সহ প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন নজরুল চর্চা কেন্দ্র যুগবাণীর উপদেষ্টা মো. আমির উদ্দিন, হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আজিজ, হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকশানা বেগম, আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও জননী বাংলা সাহিত্য সংসদের উপদেষ্টা কবি ফরহাদ হোসেন, কবি আমিনুল ইসলাম, কবি জাহাঙ্গীর আলম শাহ নুর, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার কবি বিপ্লব সরকার, দেওয়াবাড়ী সাহিত্য প্রবাহের সম্পাদক হাবিবুর রহমান হাবিব-সহ অন্যান্য কবি-সাহিত্যিকগণ।

 

অনুষ্ঠানের শেষে জননী বাংলা সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা-সভাপতি শাকিল আহম্মেদকে বই দিয়ে বরণ করে নেন কবি লিয়াকত হোসেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।