Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জাতীয়

পঞ্চগড়-২ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন রেলমন্ত্রী

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
পঞ্চগড়-২ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন রেলমন্ত্রী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটায় দেবীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ শরীফুল আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান সংসদ সদস্য ও রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।এর আগে সকাল ১১ টায় বোদা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট আরো একটি মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন,দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতি, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিকরুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, পৌর মেয়র আবু বকর সিদ্দিক আবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম নুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান সরকার ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন প্রমুখ।

এছাড়া রেলমন্ত্রীর সহধর্মিণী মোছাঃ শাম্মী আক্তার ও ছেলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার কৌশিক নাহিয়ান নাবিদ মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন।

এদিকে, মনোনয়নপত্র দাখিলের আগে আওয়ামী লীগে ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।