Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পঞ্চগড়-২ আসনে গণ অধিকার পরিষদের মনোনয়ন পেলেন আসাদুজ্জামান নূর

admin • 27 Nov 2025, 07:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পঞ্চগড়-২ আসনে গণ অধিকার পরিষদের মনোনয়ন পেলেন আসাদুজ্জামান নূর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (দেবীগঞ্জ–বোদা) আসনে গণ অধিকার পরিষদের মনোনয়ন পেলেন কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নূর।

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে দ্বিতীয় ধাপে সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

 

এসময় পঞ্চগড়-২ আসনে মনোনয়ন দেওয়া হয় আসাদুজ্জামান নূরকে। আসাদুজ্জামান নূর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহকারী যুব ও ক্রিড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আসাদুজ্জামান নূর বলেন, ৫৪ বছর ধরে দেশে যে গতানুগতিক রাজনীতি চলছে তা ভেঙ্গে এলিট বা ধনিক শ্রেণীর হাত থেকে রাজনীতি কে মুক্ত করতে প্রায় ৮ কোটি শ্রমশক্তির দেশে একজন কৃষকের সন্তান হিসেবে সংসদে শ্রমিক শ্রেনীর প্রতিনিধিত্ব করে জনগণের জন্য কল্যানকর রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।

 

তিনি আরোও বলেন, পঞ্চগড়ের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে তরুণ ছাত্র, যুব, শ্রমিক জনাতা কে নিয়ে সমৃদ্ধ পঞ্চগড় গড়তে চাই! আধুনিক স্বাস্থ্য সেবা, শিক্ষার মান উন্নয়ন, ভালো যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা, ইপিজেড সহ সুগার মিল চালুর ব্যবস্থা করতে চাই। সকল শ্রেণী পেশার মানুষের মানসম্মত মৌলিক চাহিদা পূরণ, সামাজিক নিরাপত্তা সহ কল্যান রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চাই।

 

আমাকে ট্রাক মার্কায় পঞ্চগড় ০২ আসনে জনগণের পবিত্র মূল্যবান ভোট দিয়ে বোদা-দেবীগঞ্জ বাসির সেবা করার সুযোগ দিলে আমি জীবন বাজি রেখে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

 

উল্লেখ্য, দেবীগঞ্জ ও বোদা উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-২ আসনে গণঅধিকার পরিষদ ছাড়াও এখন পর্যন্ত বিএনপি, জামায়াত, ইসলামী অন্দোলন প্রার্থী ঘোষণা করেছে। এছাড়াও অপেক্ষমাণ রয়েছে এনসিপি ও জাগপার প্রার্থী ঘোষণা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।