Tuesday, 3 November 2026
শিরোনাম
দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার
সারা দেশ

পঞ্চগড় সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
পঞ্চগড় সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার

পঞ্চগড় সদর উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে নুর ইসলাম (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপি সীমান্তের মেইন পিলার ৭৫২ এর ২ নম্বর সাব পিলারের ১০০ গজ অভ্যন্তরে মোমিনপাড়া গ্রামের একটি চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

মৃত নুর ইসলামের বাড়ি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বকশিগঞ্জ এলাকায়। তার বাবার নাম আব্দুল জব্বার।

 

স্থানীয়দের বরাত দিয়ে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, গভীর রাতে গুলির আওয়াজ পায় স্থানীয়রা। পরে সকালের দিকে একটি মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি চোরাকারবারি। তিনি অবৈধপথে গরু পারাপার করতেন। বিএসএফের গুলিতে তার মৃত্যু হতে পারে।

 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, বাংলাদেশের ঘাগড়া ও ভারতের বেরুবাড়ি সীমান্তের বাংলাদেশের অংশ থেকে একটি মরদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক সুরতহালে লাশের চোখের নিচে গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।