Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জাতীয়

পঞ্চগড়ে- ২ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন রেলমন্ত্রী সুজন

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে- ২ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন রেলমন্ত্রী সুজন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে টানা পঞ্চম বারের মতো নৌকার মাঝি হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

 

রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসনে নৌকার মাঝি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম সুজনের নাম ঘোষণা করা হয়।

 

সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ২০০১, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে মোট চার বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং টানা তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চম বারের মতো নৌকার মাঝি হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তিনি।

নূরুল ইসলাম সুজন পরপর তিন বার নির্বাচিত হওয়ায় গত ১৫ বছর ধরে সংসদ সদস্য হিসেবে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দলকে নিজস্ব ধারায় সুসংগঠিত করেছেন। এছাড়া ২০১৮ সালের রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে এক সময়ের অবহেলিত পঞ্চগড় জেলা সহ সারাদেশে রেলের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন তিনি।

   

এছাড়া, তার আমলে স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী ভারত-বাংলাদেশের ছিটমহল বিনিময় হওয়া, বিলুপ্ত ছিটমহলে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, সরকারি বেসরকারি অবকাঠামোসহ সংসদীয় আসনে ব্যাপক উন্নয়ন এবং গত ১৫ বছরে আওয়ামী লীগের ভোট বৃদ্ধি পাওয়ায় এবারও তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে মনে করছেন নেতাকর্মীরা।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।