Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পঞ্চগড়ে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

admin • 21 Jan 2026, 07:55 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ে ‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ‎বুধবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় পঞ্চগড় জেলা সার্কিট হাউস থেকে শেরে বাংলা চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় পঞ্চগড় জেলা ইসলামী ছাত্রশিবিরে সভাপতি মুহাম্মদ রাশেদ ইসলাম বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। ৫ আগস্টের পর আমরা বলছিলাম প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচন সম্পন্ন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সেই নির্বাচন বানচাল করার জন্য ছাত্রদল এমন কোন চক্রান্ত নেই যারা তারা করেনি। কিন্তু তাদের সকল চক্রান্ত ব্যর্থ হয়েছে।

‎তিনি আরও বলেন, ‎একইভাবে চারটি বিশ্ববিদ্যালয় তাদের ভরাডুবি হওয়ার পরে তারা ভাবছিলো তাদের দলের লিডার দেশে আসার পরে তাদের হয়তো বা নির্বাচন ভালো হবে কিন্তু সর্বশেষ জকসু বিশ্ববিদ্যালয় নির্বাচন হারার পরে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচনকে বানচাল করার জন্য, ভিসির ভবনে গিয়ে মব সৃষ্টি করে তারা এই ছাত্র সংসদ নির্বাচনকে স্থগিত করেছে। এই ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদের মৌলিক অধিকার এই মৌলিক অধিকারকে কেউ হরণ করতে আসিয়েন না, আওয়ামী লীগ যেভাবে দেশ থেকে পালিয়েছে আপনাদেরও ঠিক এর থেকে ভয়াবহ অবস্থা হবে।

‎জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহিব্বুল্লাহ মুহিব বলেন, বেগম খালেদা জিয়া যিনি আজীবন আপসহীন নেতৃত্ব দিয়েছেন যিনি গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন গণতন্ত্র রক্ষা করার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। সেই খালেদা জিয়া ছাত্রদল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন বন্ধ করার জন্য পায়তারা করছে। মব করে ভোটাধিকার হরণ করেছেন শেখ হাসিনা, যারা মদ সৃষ্টি করে নির্বাচন বন্ধ করবে তাদের পরিণতি ঠিক শেখ হাসিনার মতই হবে ইনশাআল্লাহ।

 

‎বৈষম্য বিরোধী আন্দোলনের পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বি বলেন, ‎আমরা লক্ষ করলাম একটি শ্রেণি একটি দল ছাত্রদের অধিকারকে ক্ষুন্ন করার জন্য যখন পাঁচটি বিশ্ববিদ্যালয় চূড়ান্তভাবে ঘৃণিতভাবে পরাজয় বরণ করেছে। এখন তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য পায়তারা করছে।

 

আমরা স্পষ্টভাবে বলতে চাই ২৪ এর বিপ্লবের পরে যারা ছাত্রদের বিরুদ্ধে আসবেন ছাত্রলীগ যেভাবে বাংলার মাটি থেকে উৎপাত হয়েছে। ছাত্রদলের অস্তিত্ব ঠিক সেভাবে হারিয়ে যাবে। আমরা দেখলাম নেতা আসছে রাজপথ কাঁপছে সেই স্লোগান দেওয়া ছাত্ররা এখন ছাত্রদের বিপক্ষে লাগছে। অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে না হইলে সারাদেশে ছাত্ররা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

মোস্তাকিম/ মিরর 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।