Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

পঞ্চগড়ে ট্রাক চাপায় শিশুর মৃত্যু, ট্রাকে আগুন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে ট্রাক চাপায় শিশুর মৃত্যু, ট্রাকে আগুন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক চাপায় পাপরী রানী রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে প্রায় দেড় ঘণ্টা এশিয়ান মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

 

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাপরী রানী রায় একই এলাকার সেবেন রায়ের মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেবেন রায় সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভুট্টা শুকাতে দেন। স্কুল ছুটির পর পাপরী তার বাবার সঙ্গে দেখা করতে সেখানে যায়। একপর্যায়ে ভুট্টা শুকানোর স্থানের পাশে খেলতে খেলতে মহাসড়কে উঠে গেলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।

 

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

 

এসময় একটি ওষুধ কোম্পানির গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তার আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।