Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পঞ্চগড়ে ট্রাকের চাপায় আইনজীবীর মৃত্যু

admin • 29 Apr 2026, 08:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে ট্রাকের চাপায় আইনজীবীর মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৮) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিলগেট বাজার-ফুলতলা সড়কের আহমদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সোলায়মান হক বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সদ্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় পঞ্চগড় আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোলায়মান হক মোটরসাইকেলযোগে পঞ্চগড় থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আহমদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত ও আটকসহ এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।