Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ জাতীয়

নৌকা ক্ষমতায় এলেই দেশের মানুষের উন্নতি হয়:প্রধানমন্ত্রী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নৌকা ক্ষমতায় এলেই দেশের মানুষের উন্নতি হয়:প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা ক্ষমতায় এলেই দেশের মানুষের উন্নতি হয়, জীবনমানের উন্নয়ন হয়। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, আপনারা নৌকায় ভোট দিয়েছেন বলেই আমরা আপনাদের সেবা দিতে পেরেছি। আপনারা নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। নৌকায় ভোট দিয়েছেন বলেই প্রত্যেক মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে।

 

দেশে খাদ্য নিরাপত্তায় সরকারের কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে যারা নিম্নবিত্ত তাদের জন্য ভর্তুকি মূল্যে খাবার তুলে দিচ্ছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সমাজের প্রতিটি শ্রেণির উন্নয়ন করছি।

 

শেখ হাসিনা বলেন, দেশে আধুনিক প্রযুক্তির ব্যবহার চালু করেছে আওয়ামী লীগ সরকার। সকলের হাতে হাতে আজ মোবাইল। প্রতি বছর বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিচ্ছে সরকার। এবারও নতুন বছরের ১ জানুয়ারি বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে।

 

এর আগে রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিতে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

 

সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে বেলা ১১টা ৫০ মিনিটে প্রথমে রংপুরের তারাগঞ্জ উপজেলার ওয়াকফ এস্টেট কলেজ মাঠে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় যোগ দেন।

 

জনসভা শেষে সড়ক পথে স্বামীর বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুর যাবেন শেখ হাসিনা। ফতেহপুরে স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় ও খাবার শেষে বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সেখানে রংপুর-৫ (পীরগঞ্জ) আসনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ভোট চাইবেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।