Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নোবিপ্রবির শিক্ষার্থীদের বহনকারী ৩ বাসে আগুন

admin • 04 Dec 2025, 06:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নোবিপ্রবির শিক্ষার্থীদের বহনকারী  ৩ বাসে আগুন

নোয়াখালীর সোনাপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী তিনটি বিআরটিসি বাসে আগুনের খবর পাওয়া গেছে। বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বিআরটিসি ডিপোর ভেতরে এ ঘটনা ঘটে।

 

আগুনে শিক্ষার্থীদের বহনকারী ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের দু’তলা দু’টি বাস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ‘গন্ধরাজ’ নামের আরেকটি বাসও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ ডিপোতে আগুন দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। মাইজদী ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০ থেকে ১৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো: আরিফুর রহমান তুষার বলেন, ’খবর পেয়েই আমি দ্রুত এসে উপস্থিত হই। ফায়ার সার্ভিস পুলিশ এসে সাথে সাথে কাজ শুরু করেছে। আমার বদলি ঠেকাতেই পরিকল্পিতভাবে এ অপকর্ম করা হয়েছে। বিষয়টি অত্যন্ত প্রফেশনালভাবে ঘটানো হয়েছে।’

 

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: ফরিদ আহমেদ জানান, রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, ‘তদন্ত ছাড়া আগুনের কারণ বলা সম্ভব নয়।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।