নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনার পর ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পাইলটকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।,
বুধবার (২৪ জুলাই) স্থানীয় সময় বেলা ১১টায় পোখারার উদ্দেশে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। মুহূর্তেই এতে আগুন ধরে যায়। বিধ্বস্ত হওয়া বিমানটিতে পাইলট ও ক্রুসহ মোট ১৯ আরোহী ছিলেন বলে জানা গেছে। এর মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।,
স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদন থেকে জানা যায়, ক্রুসহ বিমানটিতে ১৯ জন আরোহী ছিলেন বলে জানিয়েছেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর। অন্যদিকে টিআইএ’র তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র বলেছেন, ওই বিমানে কোনো যাত্রী ছিল না। তবে বিমানটিতে কারিগরি দলের কয়েকজন কর্মী ছিলেন।'
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। গেল কয়েক বছরে এই বিমানবন্দরে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে।,





